• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER
BDTips92.Com::বিডি-টিপস৯২ ডট কম
Menu
  • হোম
  • ব্লগ ডিজাইন
  • ব্লগ উইজেট
  • ব্লগার টেমপ্লেট
  • অনলাইন আয়
  • বিভাগসমুহ
    • Sub-Menu 1
    • Sub-Menu 1
    • Sub-Menu 1
    • Sub-Menu 1
    • Sub-Menu 1
    • Sub-Menu 1
    • Sub-Menu 1
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
Archive for July 2017

Thursday, July 27, 2017

Unknown

জিপিতে আবারো ১ টাকায় ১০০ এমবি! না দেখলে নিজেই পস্তাবেন।

  Unknown      Thursday, July 27, 2017     জিপি      No comments   
জিপিতে দারুণ অফার!
মাত্র ১ টাকায় ১০০ এমবি।
বিশ্বাস না হলে স্ক্রিনশট দেখুন-
 
অফারটির মেয়াদ ৩ দিন।
গ্রাহক এটি সর্বোচ্চ ১ বার নিতে পারবেন।
অফার নিতে *১২১*৩২০৮# ডায়াল করুন।
অামি জানি না সবাই পাবেন কিনা তবুও সবাই চেষ্টা করে দেখতে পারেন পেতেও পারেন অার জারা sms পেয়েছেন তারা তো পাবেন ১০০০% গ্যরান্টি
Read More
Unknown

হ্যাকিং শেখার প্রয়োজনীয় ৩ টি ইবুক ডাউনলোড করে নিন এখুনি !

  Unknown      Thursday, July 27, 2017     হ্যাকিং      2 comments   
সবাই কেমন আছেন? আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন । আজকে আপনাদেরকে হ্যাকিং শেখার কয়েকটি টিউটোরিয়াল বই উপহার দিবো । হ্যাকিং শিখুন জানার জন্য …নিজেকে ব্যক্তিগত আইডি গুলোকে অন্যের হাত রক্ষার জন্য সবাই কে হ্যাকিং সম্পর্কে অবশ্যই জানা উচিত ……
অন্যের ক্ষতি করার জন্য হাকিং না শিখাই ভালো …
শুধু শুধু নিজের নামের জন্য অন্যের ক্ষতি করে কি লাভ…
আপনার কাছে অন্যের আইডি হ্যাক করা স্রেফ মজা কিন্তু যার আইডি হ্যাক করছেন তার জন্য সেইটা অভিশাপ হতে পারে …
যার আইডি হ্যাক করছেন একাবার তার অবস্থানে এসে তার মানসিক অবস্থা চিন্তা করে দেখুন ………
এই বইগুল পড়লে আপনি হয়তো বুঝতে পারবেন আপনার নিরাপত্তায় কোথায় কোথায় ল্যাকিংস আছে ..

1. Hacking Bangla Ebook – Download

2. Hackology – Download

3. Bangla Hacking Tutorial – Download

আমি হ্যাকিং সম্পর্কে এই বাংলা বইগুলো এখানে শেয়ার করছি শুধু সতর্ক হবার জন্য …যাতে আপনার গুরুত্বপূর্ণ আইডি অন্যের আক্রমন থেকে রক্ষার জন্য …
Read More

Wednesday, July 26, 2017

Unknown

নাম ছাড়া ফেসবুক আইডি খুলে চমকিয়ে দিন সব চাইতে সহজ উপায়ে।

  Unknown      Wednesday, July 26, 2017     টিপস-ট্রিকস      No comments   
“আসসালামু আলাইকুম ”
কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভাল আছেন।
আমি আজ শেখাব কিভাবে নাম ছাড়া ফেসবুক আইডি খুলবেন।
এর জন্য আগেই যেকোন নাম দিয়ে একটি আইডি খুলতে হবে।

যা যা লাগবে


১. UC Web Browser
২. IP address
৩. একটা ফেসবুক আইডি যার নাম চেঞ্জ করে যাবে।

কাজ এর ধারা


১. প্রথমে UC Web Browser দিয়ে ফেসবুক আইডি ওপেন করুন। মানে প্রবেশ করুন।
২. তার পর ফেসবুক এর মোবাইল ভার্শন এ যান।
৩. তার পর ফেসবুক এর account setting > General > language >
Bhasha Indonesia করে দিন।
৪. তার পর UC Web browser এর সেটিং অপশনে গিয়ে,
নিচের Proxy and
Port 219.083.100.195:8080 or 118.98.35.251:8080
বসিয়ে দিন।
৫. তার পর সেভ দিন।
৬. তার পর ফেসবুক এর সেটিং এর জেনারেল অপশনের গিয়ে নাম চেঞ্জ এর প্রথম ও শেষ এর এই টা k ﱞﱞﱞ k কপি করে প্রথম বক্স এ বসিয়ে দিন
(remove the ‘k’ letters)
৭. Confirm your password & SAVE it.
৮. এবার ভাষ পরিবর্তন করে English (US) করে দিন।
কাজ শেষ।
কোন সমস্যা হলে অবশ্যয় কমেন্ট করবেন।
অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেনা ফেসবুকে

Read More
Unknown

ফেসবুকে প্রথম কবে একাউন্ট খুলেছিলেন- জেনে নিন এক ক্লিকেই

  Unknown      Wednesday, July 26, 2017     টিপস-ট্রিকস      No comments   
আপনারা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন যে আপনার ফেসবুক একাউন্টটি প্রথম কবে খুলেছিলেন। হ্যাঁ আপনি ভুললেও ফেসবুক কিন্তু ভুলে নাই, চাইলেই আপনি দেখে নিতে পারেন আপনার ফেসবুক একাউন্টটি কবে খুলেছিলেন এবং ঘুরে আসতে পারেন সেই পুরনো স্মৃতি থেকে।
১ । প্রথমে ফেসবুক এ প্রবেশ করুন ।
২। এরপর প্রোফাইলে প্রবেশ করুন ।
৩ । এরপর টাইমলাইন বারের নিচের ডান এবং বাম দিকে লক্ষ করুন Activity Log (এক্টিভিটি লগ) এখানে ক্লিক করুন ।
৪। এরপর এক্টিভিটি লগ এ ঢুকে একদম নীচের ডান দিকে লক্ষ্য করলে দেখবেন সাল দেয়া আছে ।
৫। এবার সবচেয়ে নীচের সাল এ ক্লিক করুন।
৬। এরপর সাল এ ক্লিক করলে যে মাস দেখা যাবে সেই মাসেই আপনি আপনার ফেসবুক
একাউন্ট খুলেছিলেন ।
Read More
Unknown

চলছে বর্ষাকাল, বৃষ্টিতে মোবাইল ফোন ভিজে গেলে কী করবেন?

  Unknown      Wednesday, July 26, 2017     টিপস-ট্রিকস      No comments   
চলছে বর্ষাকাল, বৃষ্টি-বদলা লেগেই রয়েছে। এই অবস্থায় অফিস বা স্কুল-কলেজ যাওয়ার পথে আপনার শখের স্মার্টফোনটি হাত থেকে পানিতে পড়ে যেতেই পারে।

সম্প্রতি এখন অনেক কোম্পানি ওয়াটার প্রুফ ফোন বানিয়েছে। কিন্তু তাদের মূল্য আকাশ ছোঁয়া। যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। কিন্তু আপনার ফোন যদি ওয়াটার প্রুফ না হয় তাহলে আপনাদের জন্য রয়েছে কয়েকটি টিপস। ফোন ভিজে গেলে সামান্য কয়েকটি উপায়ে খুব সহজেই তা ঠিক করতে পারবেন আপনি নিজেই। তাও আবার বাড়িতে বসে বিনামূল্যে।

১। ফোনে বৃষ্টির জলে ভিজে গেলে প্রথমে পরিষ্কার করে মুছে ফেলুন। যত বেশি তরল পদার্থ থাকবে ফোনটি তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এতে ফোনে থাকা সমস্ত ডেটা উড়ে যায়।
২। ফোন স্টার্ট করার আগে ভালো করে মুছে নিন। ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন শিগগিরই। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের কোনও ক্ষতি হবে না। ফোনের ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন।
৩। সিম কার্ডও বাইরে বার করে রাখুন। এরপর ফোনের ভিতর ভালো করে মুছে ফেলুন। তারপর সিম কার্ড ইনসার্ট করুন।
৪। ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন।
৫। ভুল করেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না। হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভিতরের পার্টসগুলি গলে যেতে পারে।
৬। এরপর কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন। যদি কোথাও অল্প জল থেকে যায় তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে।
৭। ২৪ ঘণ্টা পর্যন্ত ফোনে ব্যাটারি লাগাবেন না। চালের মধ্যে বা সিলিকা জেল-এ ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখতে হবে।
এরপরও যদি আপনার ফোন চালু না হয় তাহলে ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যান। ফোন পানিতে পড়ে গেলেও একই পদ্ধতিতে তা সারানো যাবে।
Read More
Unknown

চোখের যত্ন নিন, চোখ টিপতেই চোখের কিছু ব্যায়াম(চশমাকে বিদায় দিন)।

  Unknown      Wednesday, July 26, 2017     সাস্থকথা      No comments   
কম্পিউটারের সামনে কাজ করছেন তো
করছেনই। চোখে সমস্যা হতেই পারে।
চশমা পরতে ভালো লাগেনা? চোখের উপর
দিয়ে খুব প্রেশার যাচ্ছে। হ্যাঁ ভাই
আপনার জন্যাই আছে বেশ কিছু ভালো
টিপস। একেবারেই বিনামূল্যে। করে
দেখুন বেশ কাজে আসবে।
এসব টিপসগুলো কাজে লাগিয়ে
দৃষ্টিশক্তির কিছুটা উন্নতি হবে।
১.২ হাতের তালু ঘষে একটু গরম করুন ।
তারপর আলতোভাবে চোখের পাতায়
চেপে ধরুন। এতে চোখ আরাম পাবে। এই
হালকা উষ্ঞতা নার্ভ সতেজ হবে
পাশাপাশি রক্তসঞ্চালন বাড়বে।
২. দুচোখ কিছুক্ষনের জন্য বন্ধ করুন তো।
এরপর হঠাৎই খুলে ফেলুন। এটি চোখের জন্য
ভালো একটি ব্যায়াম। অবসরে এটি
নিয়মিত করতে পারেন।
৩. চোখ বন্ধ রেখেই চোখ ঘোরাতে থাকুন।
আস্তে আস্তে সবদিকে কিছুক্সনের জন্য
চোখের ই ব্যয়ামটি চালিয়ে যান।
৪.কোনো দিকে একটি নির্দিষ্ট দূরুত্ব
থেকে একদৃষ্টিতে তাকিয়ে থাকুন ।
অবশ্য সেটি যদি প্রাকৃতিক সবুজ হয় তবে
ভালো। এই তাকিয়ে থাকার সময়টি
যেনো প্রতি আধাঘন্টা থেকে ১ ঘন্টা
অন্তর অন্তত ৩০ সেকেন্ডর জন্যও হয়। এতে
দৃষ্টিশক্তি বাড়বে।
৫. এ ছোটো প্রয়াসগুলোর পাশাপাুিশ
পুষ্টিকন খাবার খান।বিশেষ করে
ভিটামিন এ যুক্ত খাবার। ফলের মধ্যে
খান আম, পেপে, কমলা।
বিদ্র: কেউ যেনো ঘাস খেতে যাবেন না
। কারণ এটা গরুদেরই খাবার।
Read More

Tuesday, July 25, 2017

Unknown

Android এর একটি সেরা Launcher। জলদি নিয়ে নিন।মিস করবেন না

  Unknown      Tuesday, July 25, 2017     লান্সার      No comments   
টাইটেলে দেখে বুজে গেছেন।যে আজ আমি কিরকম Launcher শেয়ার করবো।।
Launcher টা Download করুন। নিচে থেকে।…
Name:ZERO Launcher…
Download Now…
অনেক ফিচার রয়েছে এই Launcher এর।
…
এক নজরে কিছু ফিচার দেখে নিন।…
1.
2.
3.
4.
আরো অনেক ফিচার রয়েছে।।সেগুলো দিতে পারলাম না।আপনারা দেখে নিয়েন।……
Read More
Unknown

হার্ট এটাক থেকে কিভাবে বাঁচবেন ? ( পড়ুন, বাঁচতে… পারে একটি জীবন)

  Unknown      Tuesday, July 25, 2017     সাস্থকথা      No comments   
মনে করুন, সন্ধ্যা ছয়টার সময় একা একা বাড়িতে বসে আছেন। বাসার মানুষেরা অন্য কামরাতে বসে টিভি দেখছে। হঠাৎ করে আপনার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো এবং সেই ব্যথা যেন আস্তে আস্তে করে আপনার নিচের চোয়ালের দিকে হেঁচড়ে আসা শুরু করলো! আপনার কাছাকাছি কেউ নেই।আপনি বুঝতে পারছেন, আপনার হৃদপিণ্ডে ক্রিয়া বন্ধ হবার উপক্রম হয়েছে।
এখন আপনি কি করবেন???
————————-
হার্ট এটাক হবার ফলে অধিকাংশ সময় মানুষ মারা যান, কারণ তারা একা থাকেন। অন্য কারো সাহায্য ছাড়া তাদের বুকের ওপর পাম্প করে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন সম্ভব হয় না, এবং ব্যথা শুরু হবার পরে অজ্ঞান হয়ে যাবার আগ পর্যন্ত সাধারণত তাদের হাতে ১০ সেকেণ্ড সময় থাকে ।
এমতাবস্থায় বুকে ব্যথার শিকার ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারেন বারংবার জোরে জোরে উচ্চস্বরে কাশি দিয়ে।
– লম্বা করে শ্বাস নিন। এবার কাশুন। লম্বা সময় নিয়ে দীর্ঘ কাশি দিন। এর ফলে আপনার ফুসফুসে স্পাটাম/ মিউকাস উৎপন্ন হবে।
– ‘শ্বাস – কাশি, শ্বাস – কাশি…’ এই প্রক্রিয়া প্রতি দুই সেকেণ্ডে একবার করে করতে থাকুন, যতক্ষণ না কেউ আপনার সাহায্যে এগিয়ে না আসে অথবা যতক্ষণ আপনার হৃদযন্ত্র একা একাই স্বাভাবিকভাবে স্পন্দিত হতে থাকে।
– লম্বা করে শ্বাস নেবার ফলে আপনি পর্যাপ্ত অক্সিজেন পাবেন। আর কাশির ফলে আপনার হৃদযন্ত্র সংকোচন-প্রসারণ হবে যার ফলে আপনার হৃদপিণ্ডের ভিতর দিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
– এবং কয়েকবার কাশির ফলে উৎপন্ন সংকোচন-প্রসারণে হৃদযন্ত্রের স্বাভাবিক, স্বয়ংক্রিয় স্পন্দনে ফিরে আসার কথা। এরপরে অপর কোনো ব্যক্তির সাহায্যে আপনি হাসপাতালে পৌঁছতে পারবেন।
আপনি শিখে নিলেন। আপনি কি চান না আপনার প্রিয়জনটাও শিখে নিক? বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, নানা- নানি, বন্ধু-বান্ধব, সবাইকেই শেখান। সাহায্যহীনভাবে হার্ট এটাক করে যেন কেউ আর মৃত্যুবরণ না করে।
আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। পোষ্টটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ দিন।
Read More
Unknown

পানির নিচে হারিয়ে যাওয়া কয়েকটি শহরের বিষ্ময়কর রহস্যের ইতিকথা. . !

  Unknown      Tuesday, July 25, 2017     ইতিকথা      No comments   
মানবসভ্যতার বিকাশ মূলত পানিকে কেন্দ্র করেই হয়েছে। প্রাচীন সভ্যতাগুলোর বেশিরভাগই নদী অথবা সমুদ্র তীরে গড়ে উঠেছে। আবার এই পানিই গিলে নিয়েছে প্রাচীন অনেক শহর, বন্দর। তার কোনো কোনোটির খোঁজ পেয়েছেন গবেষক, অভিযাত্রীরা। কোনোটি এখনও অজানাই রয়ে গেছে। আজ তোমাদের এমনই কয়েকটি শহরের গল্প শোনাবো।
হেরাক্লিয়নঃ
মিশরের আলেকজান্দ্রিয়া থেকে ২০ মাইল উত্তর-পশ্চিমে সাগরের জলে ডুবে থাকা এক শহরের নাম হেরাক্লিয়ন। এটি থনিস নামেও পরিচিত। খৃষ্টপূর্ব ১২শ বছরেরও আগে অর্থাৎ প্রায় ৩২০০ বছর আগে ছিল এ শহরের অস্তিত্ব।তখন এটি পানির নিচে ছিল না। ডাঙাতেই ছিল এ শহর। পরে সমুদ্র এটিকে গ্রাস করে নেয়। সেটি প্রায় দেড় হাজার বছর আগের কথা।
২০০১ সালে ফরাসি প্রত্নতাত্বিক ফ্র্যাঙ্ক গুডি ও তার দল শহরটির খোঁজ পান। তারা মূলত ফরাসি সম্রাট নেপোলিয়নের একটি রণতরী বা যুদ্ধ জাহাজের খোঁজ করছিলেন। ১৭৯৮ সালে নেপোলিয়ন এই রণতরী থেকে ব্যাটল অফ দ্যা নাইল নামের যুদ্ধ পরিচালনা করেছিলেন।
সাগর জলে হারিয়ে যাওয়া এ নগরীর কথা অবশ্য অনেক ইতিহাসবিদই লিখে গেছেন। বিশেষ করে গ্রিক ইতিহাসবিদ হেরাডোটাস, ডাইয়োডোরাস এবং স্ট্রাবোর লেখায় শহরটির উল্লেখ আছে।
হেরোডোটাসের বর্ণনা অনুসারে ট্রয়ের রানী হেলেন তার বন্ধু প্যারিসের সঙ্গে হেরাক্লেয়নে ভ্রমণ করতে এসেছিলেন।
তবে ইতিহাসের সূত্র ধরে শহরটিকে খুঁজে বের করার খুব যে তাগিদ ছিল, এমন নয়। ২০০১ সালে রণতরী খুঁজতে এসে আলেক্সান্দ্রিয়ার কাছে পানির নিচে কিছু গুপ্তধন, ভাস্কর্যের ভাঙ্গা অংশের খোঁজ পান ফরাসি প্রশ্নতাত্ত্বিক দলটি। সে সূত্র ধরে পরে খুঁজে পাওয়া যায় শহরের আরও অনেক নিদর্শন।
প্রথমে সাগরের তলে পলিমাটি চাপা পড়ে থাকা পাথরের বিশাল সব ভাস্কর্যের ধ্বংসাবশেষ পানির উপরিভাগে আনা হয়। তারপর সেগুলো তুলে আনা হয় তীরে।
সাগরতলে পলি ও কাদায় প্রায় ডুবে যাওয়া ভাস্কর্য
প্রথম আবিষ্কারের ১২ বছর পর মানুষের সামনে উন্মোচিত হয় হেরাক্লেয়নের অমুল্য সব নিদর্শন। এসব নির্দশনের মাঝে আছে মিশরীয় দেবী আইসিস, দেবতা হাপি এবং নাম না জানা এক ফারাও এর মূর্তি ।
শত শত বছর ধরে শহরটি পানির নিচে। এ সময়ে সমুদ্রে জমা হয়েছে হাজার হাজার টন পলি, কাদা। আর এ পলি-কাদায় ঢেকে গেছে শহরটির অনেক নির্দশন। কোনো কোনো নিদর্শনের খোঁজ হয়তো কোনোদিনই পাওয়া যাবে না।
কাদার নিচে চাপা পড়ে থাকলেও অনেক মূর্তি মোটামুটি অক্ষত ছিল। পানির নিচ থেকে উদ্ধার করা গেছে ১৬টি বিশাল আকৃতির মূর্তি। এছাড়া আরও পাওয়া গেছে মিশরের অন্যান্য দেব-দেবীর ছোট আকৃতির শত শত মূর্তি। এই মূর্তিগুলো ছিলো আমুন-গেরেব একটি মন্দিরে।আর এ মন্দিরে নীলনদের রাণী হিসেবে অভিষিক্ত হয়েছিলেন ক্লিওপেট্রা।
সমুদ্রগর্ভে বিলীন হেরাক্লিয়নের একটি নিদর্শন
এই আমুন-গেরেব মন্দিরের অনেকগুলো শবাধার পাওয়া গেছে, যাদের মাঝে ছিলো বলি দেওয়া বিভিন্ন প্রাণীর মমি করা দেহ। এদেরকে উৎসর্গ করা হয়েছিলো মিশরের সবচাইতে উচ্চ পর্যায়ের দেবতা আমুন-গেরেব এর উদ্দেশ্যে । ধর্মীয় প্রতীক সম্বলিত অনেক অ্যামিউলেট বা অলংকারও পাওয়া যায় যাতে আইসিস, ওসিরিস এবং হোরাসের মতো দেব-দেবীর প্রতিকৃতি দেখা যায়। এসব অ্যামিউলেট শুধুমাত্র ওই এলাকার অধিবাসীদের জন্য নয় বরং সেখানে আসা দর্শনার্থী এবং ব্যাবসায়িদের জন্যেও তৈরি করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ।
শুধু ধর্মীয় নিদর্শন নয়, হেরাক্লেয়নে পাওয়া গেছে ৬৪ টি জাহাজের ধ্বংসস্তূপ । যে কোনও এক স্থানে এতগুলো জাহাজ পাওয়ার নমুনা এই প্রথম। এ ছাড়াও পাওয়া যায় ৭০০টি নোঙর । প্রাচীন পৃথিবীর অর্থনীতির জন্যেও হেরাক্লিয়ন ছিলো গুরুত্বপূর্ণ । এখানে পাওয়া গেছে স্বর্ণ এবং সীসার মুদ্রা এবং এথেন্স থেকে আসা বাটখারা।
কন্সট্যান্টিনোপল, রোম এবং এথেন্স সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করার জন্য তখন ভূমধ্যসাগর ব্যবহৃত হতো এবং গবেষকরা ধারণা করছেন সেখানকার সবচাইতে গুরুত্বপূর্ণ বন্দর নগরী ছিলো হেরাক্লেয়ন।
আর যাতায়াতের সুবিধার্থে প্রাকৃতিক জলপথের পাশাপাশি এখানে একটি কৃত্রিম খালও কাটা হয়েছিলো বলে ধারণা করা হয়।
হেরাক্লেয়নের এই আবিষ্কার অতীতের অনেক রহস্য সমাধানে ভুমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। তার কারণ হলো এখানে পাওয়া গেছে এমন সব নিদর্শন যা খুবই ভালো অবস্থায় সংরক্ষিত ছিলো । পাওয়া গেছে অক্ষত সব স্লেটের পুঁথি।
এমনি এক স্লেটের টুকরো থেকে এক সময়ে হায়ারোগ্লিফের পাঠোদ্ধার করা সম্ভব হয়েছিলো। হেরাক্লেয়ন থেকেও অনেক রহস্যের সমাধান পাওয়া যাবে বলে গবেষকদের আশা।
সিটি অব লায়নঃ
পানির নিচে সুন্দর সাদা মন্দির। পাশে সারি সারি দালান।সামনে পেছনে বাঁধানো রাস্তা। বর্তমানের অনেক শহরের মতোই এটি। পার্থক্য শুধু এক জায়গায়। অন্যসব শহর পৃথিবীর স্থলভাগে তথা ডাঙাতে হলেও, এ শহরটি রয়েছে পানির নিচে। শহরের নাম সিটি অব লায়ন।
মানুষের তৈরি শহর তাদের সৃষ্টি করা দুর্যোগে হারিয়ে যাওয়ার বড় উদাহরণ সিটি অব লায়ন। শহরটি প্রায় ১৩০০ বছর আগে হান সম্রাটদের আমলে তৈরি হয়েছিল। পাঁচটি বড় পাহাড় শহরটিকে ঘিরে ছিল। এসব পাহাড় লায়ন পাহাড় নামে পরিচিত। আর পাহাড়ের নামেই পরিচিতি পায় শহরটি- সিটি অব লায়ন।
চিনের পূর্বাঞ্চলের ঝিজিয়াং প্রদেশে ছিল এ শহর। প্রায় ৬২ টি ফুটবল মাঠের সমান এ শহর।
#১৯৫৯ সালে চিন সরকার বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি কৃত্রিম লেক তৈরি করার সিদ্ধান্ত নেয়। আর তার জন্য পাহাড়ে উপতক্যাগুলো ভরাট করে বাধঁ দেওয়া হয়। তাতে পানির নিচে তালিয়ে যায় পুরো শহর। পানির প্রায় ১৩০ ফুট নিচে অবস্থান করছে এ শহর। পঞ্চাশ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও অক্ষত আছে এটি।
সিটি অফ লায়ন বা লায়ন সিটি বর্তমানে চিনের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। দেশ-বিদেশের পর্যটকরা দেখতে আসে পানির নিচের এই শহরের রহস্যময়তা। শান্ত লেকের জলে ডুবুরির পোশাকে ডুব দিয়ে দেখে আসে শহরের নানা নিদর্শন।
আলেকজান্দ্রিয়ায় ক্লিওপেট্রার প্রাসাদঃ
আলেকজান্দ্রিয়ায় আরও একটি শহর পাওয়া গেছে পানির নিচে। সেটি রাণী ক্লিওপেট্রার প্রাসাদ। মনে করা হয়, আজ থেকে দেড় হাজার বছর আগে ভূমিকম্পে প্রাসাদটি পানির নিচে তলিয়ে যায়। প্রত্নতাত্ত্বিকরা বেশ কিছু নির্দশ পেয়েছেন এখানে। এর মধ্যে আছে দেবি আইসিসিসের একটি মূর্তি।
পোর্ট রয়েলঃ
ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপ দেশ জ্যামাইকা। এ দেশটির একটি ব্যস্ত বন্দর ছিল পোট রয়েল। শত শত জাহাজ ভিড়ত এ বন্দরে। এ বন্দর হয়ে নানা পণ্য চলে যেত ক্যারিবিয়ান অন্যান্য রাষ্ট্রে। বন্দরের এক পাশ থেকে জেলেরা নৌকা নিয়ে যেত সমুদ্রে মাছ ধরতে। সব মিলিয়ে রয়েল পোর্ট ছিল দারুণ এক ব্যস্ত বন্দর।
#১৬৯২ সালে সাড়ে ৭ মাত্রার এক ভূমিকম্পে মুহুর্তে বিলীন হয়ে যায় এ বন্দর। ধংস হয়ে যায় সব স্থাপনা মারা যায় বন্দরে বসবাসরত ২ হাজার মানুষ। ধংসস্তুপটি চলে যায় সমুদ্রগর্ভে।
বন্দরের যেটুকু বাকী আছে সেটিকে ইউনেস্কো বিশ্বঐত্যিহ্য হিসেবে ঘোষণা করেছে।
Read More
Unknown

বাংলালিংক বন্ধ সিম চালু করে বুঝে নিন ১৯ টাকা ১০ জিবি ইন্টারনেট।

  Unknown      Tuesday, July 25, 2017     বাংলালিংক      No comments   
Banglalink (bondho sim offer) free fb,
free whatsapp,free imo new mb offer
2017. All prepaid and CnC user who are
not use their connection from May 28,
2017 to till now and didn’t use internet
between May 28, 2017 & July 06, 2017.
Only they are enjoy this offer. In this
offer you can enjoy free facebook,
whatsapp and imo free for 30 days and
a 1GB internet pack for 19tk recharge
only (up to 10 times).
Bondho SIM Offer Details:
Q. How to check eligibility for winback
offer?
Ans: Type your BL number and send it
to 4343 (free).
– If your are eligibile then recharge 10tk
or above.
– Facebook/WhatsApp/IMO are free up
to 25MB per day.
– Validity 30 days free all social media.
– Recharge 19tk and enjoy 1GB free
data.
– And also get 1paise/sec call rate any
number.
– Internet & Call rate validity 3 days.
– 1GB offer will get up to 10 times
(Within 60 days from reactivation).
– VAT, SD & SC applicable.
– Dial *124*232# to check Facebook/
WhatsApp/IMO balance.
– Dial *124*50# to check 1GB internet
balance.
– Dial *166*232# to unsubscribe from
offer.
– This offer will be run limited time.
To know more info about BL
Reactivation Offer, call 111 or
01911304111.
Read More
  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • নাম ছাড়া ফেসবুক আইডি খুলে চমকিয়ে দিন সব চাইতে সহজ উপায়ে।
  • হার্ট এটাক থেকে কিভাবে বাঁচবেন ? ( পড়ুন, বাঁচতে… পারে একটি জীবন)
  • পানির নিচে হারিয়ে যাওয়া কয়েকটি শহরের বিষ্ময়কর রহস্যের ইতিকথা. . !
  • হ্যাকিং শেখার প্রয়োজনীয় ৩ টি ইবুক ডাউনলোড করে নিন এখুনি !
  • Android এর একটি সেরা Launcher। জলদি নিয়ে নিন।মিস করবেন না
  • বাংলালিংক বন্ধ সিম চালু করে বুঝে নিন ১৯ টাকা ১০ জিবি ইন্টারনেট।
  • ফেসবুকে প্রথম কবে একাউন্ট খুলেছিলেন- জেনে নিন এক ক্লিকেই
  • চোখের যত্ন নিন, চোখ টিপতেই চোখের কিছু ব্যায়াম(চশমাকে বিদায় দিন)।
  • জিপিতে আবারো ১ টাকায় ১০০ এমবি! না দেখলে নিজেই পস্তাবেন।
  • চলছে বর্ষাকাল, বৃষ্টিতে মোবাইল ফোন ভিজে গেলে কী করবেন?

Blog Archive

  • July (10)
Copyright © BDTips92.Com::বিডি-টিপস৯২ ডট কম All Rights Reserved